EN

পরিবেশ আইন অমান্য করায় ৩ প্রতিষ্ঠান মালিককে দেড় লাখ টাকা জরিমানা

বার্তা সম্পাদক

প্রকাশিত: 10:27 pm , 23 October 2025, Thursday , পোষ্ট করা হয়েছে 11 months আগে

পরিবেশ আইন অমান্য করায় ৩ প্রতিষ্ঠান মালিককে দেড় লাখ টাকা জরিমানা

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পরিবেশ আইন অমান্য করায় ৩টি প্রতিষ্ঠানের মালিককে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসাইন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার পানিশ্বর ইউনিয়নের শান্তিনগর এলাকায় তিনি অভিযান পরিচালনা করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬(ঙ) ধারা লঙ্ঘনের কারণে

একই আইনের ১৫(১)  ধারায় তিনটি প্রতিষ্ঠানের মালিককে ৫০ হাজার টাকা করে মোট  দেড় লাখ টাকা জরিমানা করেন।

ফারদিন অটো রাইস মিলের মালিক মো: ফারুক মিয়াকে ৫০ হাজার টাকা,  মেসার্স মাস্টার এ্যাগ্রো ফুডের মালিক  মো: আবু হানিফকে ৫০ হাজার টাকা ও মেসার্স হাজী রমজান আলী অটো রাইস মিলের মালিক হাজী রমজান আলীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ব্যপারে সরাইল উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন অভিযান পরিচালনার বিষয়টি নিশ্চিৎ করে  বলেন, পরিবেশ সুরক্ষায় উপজেলার বিভিন্ন স্থানে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আরও পড়ুন