EN

ধানের শীষ প্রতীকে চূড়ান্ত মনোনয়ন পেলেন আলহাজ্ব কবির আহমেদ ভুঁইয়া

বার্তা সম্পাদক

প্রকাশিত: 6:45 pm , 28 December 2025, Sunday , পোষ্ট করা হয়েছে 9 months আগে

ধানের শীষ প্রতীকে চূড়ান্ত মনোনয়ন পেলেন আলহাজ্ব কবির আহমেদ ভুঁইয়া

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া):

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসন থেকে ধানের শীষ প্রতীকে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জেলা বিএনপির নির্বাহী সদস্য কবীর আহমেদ ভূঁইয়া। রোববার (২৮ ডিসেম্বর) বিষয়টি তিনি গণমাধ্যমকে নিজেই নিশ্চিত করেছেন।

এর আগে এই আসনে সম্ভাব্য মনোনয়ন দেওয়া হয়েছিল সাবেক এমপি মুশফিকুর রহমানকে। এতে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়।

দলের কঠিন সময়ে তৃণমূল নেতাকর্মীদের পাশে থেকে সাহস জুগিয়েছেন বিএনপির নিবেদিতপ্রাণ কবির আহমেদ ভূঁইয়া। কসবা ও আখাউড়া জুড়ে তিনি বিএনপির তৃণমূল সংগঠনকে নতুন করে উজ্জীবিত করেছেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া বিএনপির বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের একজন অগ্রণী মুখ হিসেবে দুঃসময়ে দলীয় কার্যক্রম চালিয়ে গেছেন নির্ভীকভাবে।

স্থানীয় নেতা-কর্মীদের কাছে “দুর্দিনের কান্ডারি” হিসেবে পরিচিত আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়াকে ধানের শীষ প্রতীকে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে চূড়ান্ত মনোনয়ন দেওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির নীতি নির্ধারকদের তিনি ধন্যবাদ জানিয়েছেন একই সাথে দলীয় ও তৃনমূলের সর্বস্তরের স মানুষের ভালবাসা ও সমর্থনে তিনি কসবা-আখাউড়া থেকে নির্বাচিত হয়ে দলকে এ আসন উপহার দিবেন বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আরও পড়ুন