EN

দেশনেত্রী আমার ওপর যে লড়াইয়ের দায়িত্ব দিয়ে গেছেন, তা শেষ নিঃশ্বাস পর্যন্ত পালন করবো: ব্যারিস্টার রুমিন ফারহানা

বার্তা সম্পাদক

প্রকাশিত: 11:47 pm , 1 January 2026, Thursday , পোষ্ট করা হয়েছে 9 months আগে

দেশনেত্রী আমার ওপর যে লড়াইয়ের দায়িত্ব দিয়ে গেছেন, তা শেষ নিঃশ্বাস পর্যন্ত পালন করবো: ব্যারিস্টার রুমিন ফারহানা

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেছেন দল থেকে বহিষ্কৃত বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। বৃহস্পতিবার (১ জানুয়ারী) বিকালে সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে সাধারণ মানুষের সাথে মতবিনিময় সভা করার আগে তিনি বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

এ সময় ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, আমার নেত্রীর জানাজা ও দাফনও সম্পন্ন হয়নি, এর মধ্যেই আমার বিরুদ্ধে বহিষ্কারাদেশ দেওয়া হয়। আমার সঙ্গে যদি কোনো বেইনসাফি বা অন্যায় হয়ে থাকে, তার বিচার আমি আল্লাহর দরবারে ছেড়ে দিলাম।

তিনি আরও বলেন, আমি দল ছেড়ে যাইনি, এলাকার মানুষকেও ছেড়ে যাইনি। দল আমাকে বহিস্কার করেছে কিন্তু সরাইল আশুগঞ্জের মানুষ আমার পাশে আছে। আমি এমপি প্রার্থী নয়, সরাইল আশুগঞ্জের মানুষ এমপি প্রার্থী। একজন প্রেসিডেন্টের যেমন একটি ভোট তেমন একজন সাধারণ মানুষেরও একটি ভোট। ভোটের মাধ্যমেই এলাকার মানুষ সকল অন্যায়ের জবাব দেবে।  দেশনেত্রী খালেদা জিয়া আমার ওপর যে লড়াইয়ের দায়িত্ব দিয়ে গেছেন, তা শেষ নিঃশ্বাস পর্যন্ত পালন করবো।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুটি ইউনিয়ন) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন। তিনি হাঁস প্রতীক প্রত্যাশা করছেন বলে জানা গেছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আরও পড়ুন