ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির খুনিদের বিচারের দাবিতে সরাইলে ছাত্র জনতার বিক্ষোভ মিছিল
বার্তা সম্পাদক প্রকাশিত: 4:46 pm , 19 December 2025, Friday , পোষ্ট করা হয়েছে 9 months আগে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির খুনিদের বিচারের দাবিতে সরাইলে ছাত্র জনতার বিক্ষোভ মিছিল
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ছাত্র জনতার বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে ও খুনিদের বিচারের দাবিতে শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুম্মা একটি বিক্ষোভ মিছিল বের করেন ছাত্র জনতা।
জুলাইযোদ্ধা আলিফ মাহমুদ নাহিদ, মীর ওয়ালিদ, শিবলি সাদিক, শেখ আলামিন, মোহাম্মদ কাউসার মিয়া, জাকির আহমেদ ও রিফাত মিয়াসহ কয়েকশ বিক্ষুদ্ধ ছাত্র জনতা উক্ত বিক্ষোভ মিছিল বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে প্রতিবাদ সমাবেশ পালন করেন।
সমাবেশে বক্তাগণ জুলাই অভ্যুত্থানের অগ্রনায়ক শরীফ ওসমান হাদি হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হত্যাকান্ডের সাথে জড়িত সকল খুনিদের দ্রুত গ্রেফতার করে বিচার দাবি করেন।












আপনার মন্তব্য লিখুন