EN

অন্যায় জুলুমের বিরুদ্ধে আপনারা ভোট দিবেন: ব্যারিস্টার রুমিন ফারহানা

বার্তা সম্পাদক

প্রকাশিত: 9:13 pm , 6 January 2026, Tuesday , পোষ্ট করা হয়েছে 9 months আগে

আর কোনো চান্দাবাজি, টেন্ডারবাজি, মামলা বানিজ্য হতে দেব না, অন্যায় জুলুমের বিরুদ্ধে আপনারা ভোট দিবেন: ব্যারিস্টার রুমিন ফারহানা

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল আশুগঞ্জ এবং বিজয়নগরের একাংশ) )আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, আর কোনো চান্দাবাজি, টেন্ডারবাজি, মাঠিভরাট, দোকান দখল, মামলা বানিজ্য হতে দেব না, অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে আপনারা ভোট দিবেন, আমি আপনাদের ঘরের মেয়ে আপনাদের প্রার্থী, কোনো দলের না। মঙ্গলবার(৬ জানুয়ারী)বিকাল ৫টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কুচনী গ্রামে সাধারণ মানুষের সাথে পথসভায় এসব কথা বলেন তিনি।

 

তিনি আরও বলেন, আমার ভোটার আমার নেতাকর্মী যারা আছেন, আমি ১৭বছর শেখ হাসিনার মত শক্তিশালী নেতার সামনে চোখে চোখ রেখে কথা বলেছি।আপনারা আমাকে ভালোবাসেন, আমাকে আপনাদের সন্তানের মত রেখেছেন। আপনারাও ভয় পেলে চলবে না, জীবনের শেষ নি:শ্বাস পর্যন্ত আপনাদের পাশে থাকবো।

এমন সময় ছিলো, বিএনপির কর্মীরা ধানক্ষেতে বিলে ঘুমাতো, তখন নেতারা ফোন অফ করে রাখতো, সে সময় আমার বক্তব্য শুনে কর্মীরা সাহস পেতো। তখন তারা মনে মনে চিন্তা করতো না আমরা ভেসে আসি নাই।

এসময় ব্যারিস্টার রুমিন ফারহানার কর্মী-সমর্থক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ হাজারও নারী পুরুষ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আরও পড়ুন