EN

সরাইলে টর্চ জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ আহত : ২০

বার্তা সম্পাদক

প্রকাশিত: 12:27 am , 21 October 2026, Wednesday , পোষ্ট করা হয়েছে 4 hours আগে

জমি থেকে ঘাস কাটা নিয়ে তর্কের জের ধরে  টর্চ জ্বালিয়ে সরাইলে দুই পক্ষের সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ আহত : ২০

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই পক্ষের সংঘর্ষে ইউপি চেয়ারম্যানসহ কমপক্ষে ২০জন আহত হয়েছে। জমি থেকে ঘাস কাটা নিয়ে তর্কাতর্কির জের ধরে উপজেলার সদর ইউনিয়নের বড্ডাপাড়া গ্রামের  দক্ষিণপাড়া ও একই গ্রামের উত্তরপাড়ার লোকজনের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, বড্ডাপাড়া গ্রামের দক্ষিণ পাড়াএ আলমগীর ও একই গ্রামের উত্তরপাড়ার ফারুক মিয়ার মধ্যে মঙ্গলবার(২০ অক্টোবর) সকালে জমি থেকে ঘাস কাটাকে কেন্দ্র করে কথাকাটাকাটি ও তর্কাতর্কি হয়। এ ঘটনায় একই দিন সন্ধা ৭টার দিকে বিবাদমান বিষয়টি মিমাংসার চেষ্টা করেন স্থানীয়রা। কিন্তু সালিস অমান্য করে দুই পক্ষ দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে টর্চলাইটের আলো জ্বালিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ থাকে। দেড় ঘন্টা ব্যপি চলমান উক্ত সংঘর্ষে সরাইল সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জব্বারসহ উভয় পক্ষের কমপক্ষে ২০জন আহত হয়। আহতদের স্থানীয় সরাইল হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ ব্যপারে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভূইয়া বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন