৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হিসেবে নিয়োগ পেলেন ইঞ্জিনিয়ার আব্দুর রহমান সানি

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ , ১৯ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হিসেবে নিয়োগ পেলেন ইঞ্জিনিয়ার আব্দুর রহমান সানি

​এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া):

​ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার আব্দুর রহমান সানি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ (এপিএস-২) পদে নিয়োগ পেয়েছেন। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের অভিপ্রায় অনুযায়ী তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে।

 বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তিনি যতদিন সন্তোষ্ট থাকবেন, ততদিন আব্দুর রহমান সানি এই পদে বহাল থাকবেন।

​আব্দুর রহমান সানি ব্রাহ্মণবাড়িয়ার একটি সুপরিচিত রাজনৈতিক পরিবারের সদস্য। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির বিশিষ্ট নেতা আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়ার ছোট ভাই। তার এই নিয়োগের খবর ছড়িয়ে পড়ার পর ব্রাহ্মণবাড়িয়া জেলাজুড়ে আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে অভিনন্দন জানাচ্ছেন।

​প্রধানমন্ত্রীর কার্যালয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পদে নিয়োগ পাওয়ার মাধ্যমে সানি জাতীয় পর্যায়ে সরাসরি নীতিনির্ধারণী কাজের সংলগ্ন হওয়ার সুযোগ পেলেন। ব্রাহ্মণবাড়িয়ার সচেতন মহল আশা প্রকাশ করছেন যে, মেধা ও নিষ্ঠার মাধ্যমে তিনি তার অর্পিত দায়িত্ব পালন করবেন এবং একইসাথে এলাকার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন