EN

সরাইলে অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন

বার্তা সম্পাদক

প্রকাশিত: 5:02 pm , 18 May 2017, Thursday , পোষ্ট করা হয়েছে 9 years আগে

সরাইল নিউজ টোয়েন্টিফোর ডেস্ক রিপোর্ট:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে। বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য অ্যাড. জিয়াউলক হক মৃধা এ ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচলনা কমিটির সভাপতি কুতুব উদ্দিন ভূঁইয়া। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সরাইল ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, অরুয়াইল ডিগ্রী কলেজের অধ্যক্ষ মুখলেছুর রহমান, অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সাদী, অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া, অরুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আবু তালেব , নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. আলী নেওয়াজ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শ্রীমৎ চক্রবর্তী। ১ কোটি ৭৫ লখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
আরও পড়ুন