EN

সরাইলে সম্রাট ফার্ণিচার এর সত্ত্বাধিকারী ফয়সাল আহমেদ দুলালের মায়ের কুলখানি অনুষ্ঠিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: 6:34 pm , 24 August 2018, Friday , পোষ্ট করা হয়েছে 8 years আগে

 1111

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দি মৃধা বাড়ির মোঃ আবু নেছার মৃধা’র স্ত্রী, সরাইল হাসপাতাল মোড়ের সম্রাট ফার্নিচার এর সত্ত্বাধিকারী ও সরাইল প্রেসক্লাবের আজীবন সদস্য ফয়সাল আহমেদ দুলাল এর মাতার কুলখানি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৪আগস্ট) দুপুরে ফয়সাল আহম্মেদ দুলালের বড্ডাপাড়াস্থ বাসভবনে এ কুলখানি অনুষ্ঠান অনুষ্ঠিত  হয়। এতে উপজেলার বিভিন্নস্তরের লোকজন অংশগ্রহন করে ফয়সাল আহমেদ দুলালের মায়ের আত্বার মাগফেরাতের জন্য অনুষ্ঠিত মোনাজাতে শরীক হোন। উল্লেখ্য  রোববার(১৯আগস্ট) সন্ধায় ইন্তেকাল ফয়সাল আহমেদ দুলালের মাতা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)।  সূর্যকান্দী কেন্দ্রীয় জামে মসজিদে পরদিন সোমবার(২০আগস্ট) সকাল ১০টায় জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তাকেঁ দাফন করা হয়। কুলখানি অনুষ্ঠানে আমন্ত্রিত সকল শ্রেণি-পেশার লোকজন স্বত:স্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য ফয়সাল আহমেদ দুলাল সকলকে তাদের পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
আরও পড়ুন