EN

সরাইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বার্তা সম্পাদক

প্রকাশিত: 9:31 pm , 3 June 2024, Monday , পোষ্ট করা হয়েছে 2 years আগে

সরাইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সরাইল নিউজ ২৪ ডেস্ক রিপোর্ট

ব্রাহ্মণবাড়িয়ার  সরাইলে পুকুরের পানিতে ডুবে জুনাইদ মিয়া নামের এক সাত বছরের শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩ জুন) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের উত্তর আরিফাইল গ্রামে এ ঘটনা ঘটে। জুনাইদ উত্তর আরিফাইল গ্রামের হারুন মিয়ার পুত্র।

জানা গেছে, শিশু জুনাইদ খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পূর্বপাশে পুকুরে পানিতে পড়ে যায়। পরবর্তীতে তাকে না পেয়ে পরিবারের লোকজন  খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে বাড়ির পূর্ব পাশে পুকুরের পানিতে ভাসতে দেখে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সরাইল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুনাইদকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরানুল ইসলাম।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
আরও পড়ুন