EN

সরাইলে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু,আরেক যুবক আহত

বার্তা সম্পাদক

প্রকাশিত: 2:42 pm , 5 September 2023, Tuesday , পোষ্ট করা হয়েছে 3 years আগে

সরাইলে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু,আরেক যুবক আহত

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)ঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গণপিটুনিতে
বজলু মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছে । লোকজন চুরির অভিযোগ এনে তাকে গণপিটুনি দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে এলাকার কয়েকজন জানান। সুজন (২৪) নামে আরেক যুবককে মেরে আহত করে। তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তার স্বজনেরা।

মঙ্গলবার ( ৫ সেপ্টেম্বর) রাত অনুমান ৩ টায় উপজেলার চুন্টা ইউনিয়নের লোপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বজলু মিয়া চুন্টা ইউনিয়নের লোপাড়া গ্রামের
আলী আফজলের ছেলে এবং সুজন একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থনার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, চোর সন্দেহে বজলু মিয়া নামের এক যুবককে পিটিয়ে মেরে ফেলেছে এলাকার লোকজন। আরেকজনকে আহত করেছে। বজলু মিয়ার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়ায় মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
আরও পড়ুন