EN

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের গণিত বিভাগের প্রাক্তণ শিক্ষার্থীদের ১ম পুনর্মিলনী অনুষ্ঠিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: 11:50 am , 3 May 2024, Friday , পোষ্ট করা হয়েছে 2 years আগে

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের গণিত বিভাগের প্রাক্তণ শিক্ষার্থীদের ১ম পুনর্মিলনী অনুষ্ঠিত

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া):

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের গণিত অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে গণিত বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের ১ম পুনর্মিলনী অনুষ্ঠান -২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৩ মে) সকালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ অডিটোরিয়ামে উক্ত পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গণিত অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি মো: শরিফুল হক ও  সদস্য সচিব ছাকিউর রহমান সাকি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ জেড এম আরিফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উপধাক্ষ মোহাম্মদ হামজা মাহমুদ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের গণিত বিভাগের সহযোগি অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো: আব্দুল কুদ্দুছসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের গণিত বিভাগের প্রাক্তন শিক্ষক, বর্তমান শিক্ষক, প্রাক্ষন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
আরও পড়ুন