EN

এক কাতলেই দুই লাখ টাকা!

বার্তা সম্পাদক

প্রকাশিত: 2:26 pm , 9 October 2021, Saturday , পোষ্ট করা হয়েছে 5 years আগে

এক কাতলেই দুই লাখ টাকা!

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া):

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বড়শি দিয়ে শৌখিন মৎস শিকার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের কলেজপাড়ার দিরেশ দিঘিতে শুক্রবার(৮ অক্টোবর) দিনব্যাপি এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার আয়োজন করে কালিকচ্ছ বন্ধু কল্যাণ মৎস প্রকল্প নামক সংগঠন।

আয়োজক সূত্রে জানা যায়, সকাল ৬ টা থেকে বিকাল সাড়ে ৫ টা পর্যন্ত অনুষ্ঠিত উক্ত প্রতিযোগিতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলাসহ হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও ময়মনসিংহ জেলা থেকে আগত ৩১ জন শৌখিন মৎস্য শিকারি অংশ গ্রহন করেন।
৪ লাখ ৮৩ হাজার টাকার সাতটি পুরস্কারের বিপরীতে
প্রত্যেক প্রতিযোগী ২২ হাজার টাকা করে আয়োজকদের দিয়ে প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন।

প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মধ্যে আট কেজি ওজনের কাতলা মাছ শিকার করে প্রথম পুরস্কার হিসেবে দুই লাখ টাকা পেয়েছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার আমতলা গ্রামের ইউনুছ আলী।

এছাড়া ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা এলাকার কমিশনার জামাল হোসেন ৫ কেজি ৩৫০ গ্রাম ও ৩ কেজি ৮৩০ গ্রাম ওজনের কাতলা মাছ শিকার করে দ্বিতীয় ও চতুর্থ হয়ে পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ১ লাখ ৪০ হাজার টাকা।
একই শহরের কলীশিমা এলাকার হামদু মিয়া ৪ কেজি ৪৯৫ গ্রাম ওজনের কাতলা মাছ শিকার করে তৃতীয় হয়ে পুরস্কার হিসেবে পেয়েছেন ৫০ হাজার টাকা।

সদর উপজেলার বুধল ইউনিয়নের নন্দনপুর গ্রামের ফজল মিয়া ৩ কেজি ৪৬৫ গ্রাম ওজনের কাতলা শিকার করে ষষ্ঠ হয়ে তিনি পুরস্কার হিসেবে পেয়েছেন ৩০ হাজার টাকা, একই গ্রামের মাসুম মিয়া ৩ কেজি ৪৩০ গ্রাম ওজনের কাতলা মাছ শিকার করে সপ্তম হয়ে তিনি পেয়েছেন ২৮ হাজার টাকা।
এ ব্যপারে প্রথম পুরস্কার প্রাপ্ত ইউনুছ আলী বলেন, সারা দিনে মাত্র একটি মাছ পেয়েই প্রথম পুরস্কার পাওয়াই আমি খুশি। এর আগে একই দিঘি থেকে প্রতিযোগিতায় অংশ নিয়ে ১৫ কেজি ওজনের কয়েকটি মাছ পেয়ে আমি দুটি পুরস্কার পেয়েছিলাম।
উক্ত মৎস্য শিকার প্রতিযোগিতার পরিচালক ও উপজেলা শৌখিন মৎস্য শিকার সমিতির সভাপতি রতন বক্স বলেন, প্রতিবছর উপজেলার চারটি দিঘিতে পালাক্রমে আমরা এ আয়োজন করে থাকি। এর অংশ হিসেবে কলেজ দিঘিতে এ আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, এর আগে গত ২৮ আগস্ট এই দিঘিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। তখন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মশিউর রহমান ৪ কেজি ৩৫০ গ্রাম ওজনের কাতলা মাছ শিকার করে প্রথম হয়ে দুই লাখ টাকার প্রথম পুরস্কার পেয়েছিলেন।
শৌখিন এই মৎস শিকার প্রতিযোগিতায় দিঘির চতুরদিকে প্রচুর দর্শকের সমাগম থাকতে দেখা গেছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
আরও পড়ুন